বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হলেন নূরুন্নাহার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

ফাহমিদা আখতারের অবসরোত্তর ছুটি শুরুর প্রাক্কালে ড. নূরুন্নাহার চৌধুরীকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • সর্বশেষ