শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করলো রোটারি ক্লাব মুক্ত স্বদেশ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ মাস আগে

ঢাকার মিরপুর এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, মশারি এবং শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব মুক্ত স্বদেশ।

গত ৬ ডিসেম্বর(শনিবার) দিনব্যাপী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

দিনব্যাপী আয়োজিত এই প্রজেক্টের আওতায় ৩১০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় ডেঙ্গু প্রতিরোধে মশারি প্রদান করা হয় এবং আসন্ন শীতের তীব্রতা থেকে রক্ষা করতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঠিক নিয়ম ও সতর্কতা নিয়ে একটি বিশেষ স্বাস্থ্য-সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান সৈয়দ মাহফুজুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম, কর্নেল মঈনুল হক, রোটারিয়ান আহসান মোরশেদ, ড. মাহবুব আলম, রোটারিয়ান নাজনীন সুলতানা ও রোটারিয়ান রবিউলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অতিথিরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই রোটারির মূল লক্ষ্য এবং এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

রোটারি ক্লাব মুক্ত স্বদেশ-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন মানবিক সেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা তাদের রয়েছে। একইসাথে সমাজের সচ্ছল ও বিত্তবান ব্যক্তিদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসার জন্যও আহ্বান জানানো হয়।

  • শীতবস্ত্র বিতরণ