এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হচ্ছে তিন নতুন উড়োজাহাজ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ ঘন্টা আগে

দেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা বহর সম্প্রসারণের অংশ হিসেবে নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে। চলতি মে মাস থেকে শুরু করে আগামী জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে তিনটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ তাদের বহরে যুক্ত হবে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন উড়োজাহাজগুলোর মধ্যে প্রথমটি ইতোমধ্যে প্রস্তুত এবং চলতি মাসের মধ্যেই দেশে আসার কথা রয়েছে। ফ্রান্সের তুলুজে অবস্থিত এটিআর-এর কারখানায় উড়োজাহাজটির রং ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। বিমানটি বাংলাদেশে ‘সিয়েরা-ট্যাঙ্গো-ডেল্টা’ নামে নিবন্ধিত হবে।

নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার ফলে এয়ার অ্যাস্ট্রার বহর আরও শক্তিশালী হবে এবং দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা ও সেবার পরিধি বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এয়ারলাইন্সটি বলছে, “অপেক্ষার অবসান এখন শুধু সময়ের ব্যাপার—আসছে এক ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা!”

  • travel based first digital media
  • এয়ার অ্যাস্ট্র
  • বহর সম্প্রসারণ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া