আগামীকাল থেকে ফের চালু হচ্ছে নভোএয়ার

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

কিছুদিন ফ্লাইট বন্ধ রাখার পর আবার চালু হচ্ছে নভোএয়ার।আগামীকাল (২১মে) থেকে পূর্বের ন্যায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে এয়ারলাইন্সটি।ফের চালু হওয়ায় যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বেসরকারি এই এয়ারলাইন্সটি।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন,আপনার পছন্দের প্রিয় এয়ারলাইন “নভোএয়ারে” স্বাগতম।আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামীকাল থেকে নভোএয়ার পুনরায় আকাশপথে যাত্রা শুরু করতে যাচ্ছে। আপনাকে আমাদের ফ্লাইটে আবারও স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুত এবং উদ্‌গ্রীব।

সাময়িক বিরতির সময়ে আমাদের প্রতি যেভাবে আপনারা আস্থা, ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত। আপনাদের ভালোবাসা ও প্রেরণা আমাদের পাথেয় হয়ে থাকবে।

এছাড়া উন্নত যাত্রীসেবায় নভোএয়ার সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই অগ্রাধিকার বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।

  • নভোএয়ার