জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ শুভেচ্ছা স্মারক দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এয়ারলাইন্সটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ব্র্যান্ডেড উড়োজাহাজের রেপ্লিকা তুলে দেওয়া হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সময় স্মারকটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে। এ সময় উড়োজাহাজটির ককপিটে থাকা পাইলট, কেবিন ক্রু এবং টার্কিশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে দেশটিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে একই এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরার সময় তাঁকে এ শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কপ-৩১’। সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
