কক্সবাজার বিমানবন্দরে প্রথম বোর্ডিং ব্রিজে যুক্ত হলো ইউএস-বাংলার উড়োজাহাজ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। শনিবার (১৭ অক্টোবর) এয়ারলাইনসটির বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ফ্লাইট বিএস ১৪৫-এর মাধ্যমে বোর্ডিং ব্রিজে যুক্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ এ কার্যক্রমের উদ্বোধন করে। এর ফলে কক্সবাজার বিমানবন্দরে যাত্রীদের উড়োজাহাজে ওঠানামায় আধুনিক সুবিধা যুক্ত হলো।

বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীরা টার্মিনাল ভবন থেকে সরাসরি উড়োজাহাজে ওঠানামা করতে পারেন। এতে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় এবং বিমানবন্দরের যাত্রীসেবার মান উন্নত হয়।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে এয়ারলাইনসটি। কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ ব্যবহারের এ উদ্যোগ যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

  • travel based first digital media
  • ইউ-এস বাংলা এয়ারলাইন্স
  • কক্সবাজার বিমানবন্দর
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া