বিশ্বের সবচেয়ে খারাপ এয়ারলাইন্সের তালিকায় ভারতের ইন্ডিগো!

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
ইন্ডিগো এয়ারলাইন্স @ সংগৃহীত

ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর নাম উঠে এসছে বিশ্বের সবচেয়ে খারাপ এয়ারলাইন্সের তালিকায়। আকাশপথে সেবা দেওয়ার পরিসংখ্যানেই এই তালিকায় এসেছে ইন্ডিগোর নাম। কম খরচের এয়ারলাইন্স হিসেবে পরিচিত ভারতের এই এয়ারলাইন্স ইন্ডিগো।

‘এয়ারহেল্প’ নামে একটা সংস্থা বিশ্বের সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের কর্মক্ষমতার ওপর প্রতি বছর প্রতিবেদন তৈরি করে । এয়ারহেল্প -এর সমীক্ষার প্রতিবেদনে এ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ১০৯টি বিমান সংস্থার মধ্যে ১০৩তম অবস্থানে স্থান পেয়েছে ইন্ডিগো । বাংলাদেশেও ফ্লাইট পরিচালনা করে থাকে এই এয়ারলাইন্স সংস্থাটি।

২০২৪ সালে প্রকাশিত এয়ারহেল্পের পরিষেবা সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, বিমান সংস্থাগুলোর মধ্যে ইন্ডিগো স্কোর করেছে ৪.৮০ শতাংশ। ভারতীয় সংস্থাগুলোর মধ্যে ইন্ডিগো ছাড়া এয়ার ইন্ডিয়াও এয়ারহেল্পের এই তালিকায় ঠাঁই পেয়েছে । ৬.১৫ শতাংশ স্কোর করে ৬১তম স্থান পেয়েছে এয়ার ইন্ডিয়া। প্রথম হয়েছে বেলজিয়ামের ব্রাসল্স এয়ারলাইন্স। তাদের স্কোর ৮.১২। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কাতার এয়ারলাইন্স (৮.১১) এবং ইউনাইটেড এয়ারলাইন্স (৮.০৪)।

এয়ারহেল্পের এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। গত বুধবার একটি বিবৃতিতে জানায় ইন্ডিগো। সংস্থাটি সব ধরনের নিয়মকানুন মেনেই সেবা দিয়ে আসছে এবং ভালো পরিষেবা দেওয়ার কারণেই বিমানসংস্থা হিসেবে সুনামও রয়েছে তাদের বলে দাবি করেছে ইন্ডিগো।

  • Indigo
  • ইন্ডিগো এয়ারলাইন্স