১৩তম বার ‘টপ এজেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন টেলন করপোরেশনের

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ‘টপ এজেন্ট অ্যাওয়ার্ড’ ১৩ বার পেল টেলন করপোরেশন

সিঙ্গাপুর এয়ারলাইন্সের মর্যাদাপূর্ণ ‘টপ এজেন্ট অ্যাওয়ার্ড’ ১৩ বার অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ট্রাভেল প্রতিষ্ঠান টেলন করপোরেশন। এ অর্জনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, ক্লায়েন্ট, কর্পোরেট পার্টনার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে টেলন করপোরেশন।

একই সঙ্গে বাংলাদেশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের গৌরবময় ৪০ বছর পূর্তির এই দীর্ঘ যাত্রার অংশীদার হতে পেরে গর্ব ও আনন্দ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

টেলন করপোরেশন লিমিটেড জানায়, এই স্বীকৃতি শুধু প্রতিষ্ঠানের একক অর্জন নয়; এর পেছনে রয়েছে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা। তাদের সম্মিলিত প্রচেষ্টাই টেলন করপোরেশন-কে ধারাবাহিকভাবে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “আমাদের পুরো টেলন পরিবার-এর প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের পরিশ্রমই আমাদের আজকের এই সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছে।”

এছাড়া টেলন করপোরেশন-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সকল সম্মানিত ক্লায়েন্ট, কর্পোরেট পার্টনার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করা হয়।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে দীর্ঘদিনের এই অংশীদারত্ব এবং ধারাবাহিকভাবে ১৩ বার ‘টপ এজেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন টেলন করপোরেশন-এর পেশাদারিত্ব, নির্ভরযোগ্যতা ও সেবার মানের প্রতি আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • TALON Corporation
  • এয়ারলাইন্স
  • সর্বশেষ
  • সিঙ্গাপুর এয়ারলাইন্স