এয়ার অ্যাস্ট্রায় ‘ট্রেইনি ফার্স্ট অফিসার’ পদে নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৮ ঘন্টা আগে

দেশের সর্বকনিষ্ঠ বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট অপারেশনস বিভাগে ‘ট্রেইনি ফার্স্ট অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে ন্যূনতম এইচএসসি, এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি পদার্থবিজ্ঞান ও গণিতে কমপক্ষে ‘এ-’ গ্রেড থাকতে হবে।

এ লেভেল প্রার্থীদের পদার্থবিজ্ঞান ও গণিতে কমপক্ষে ‘সি’ গ্রেড এবং ও লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে। ক্যামব্রিজ ও এডেক্সেল পরীক্ষাব্যবস্থার ক্ষেত্রে পৃথক গ্রেডিং শর্ত প্রযোজ্য হবে। জিইডি গ্রহণযোগ্য নয়।

লাইসেন্স ও অন্যান্য যোগ্যতা

আবেদনকারীর কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL) ও ইনস্ট্রুমেন্ট রেটিং (IR) থাকতে হবে। সিমুলেটর প্রশিক্ষণে যাওয়ার আগে সব ATPL বিষয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ইংরেজি ভাষায় ন্যূনতম লেভেল-৪ দক্ষতাও থাকতে হবে।

পুরুষ ও নারী উভয় প্রার্থীর উচ্চতা ন্যূনতম ১৬০.০২ সেন্টিমিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। BMI ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে। সংশোধিত দৃষ্টিশক্তিসহ ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে। এছাড়া লাইন ট্রেনিং শুরুর আগে সাঁতার জানা বাধ্যতামূলক।

প্রার্থীর বৈধ CAAB Class-1 মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার কারণে সংঘটিত কোনো ইনসিডেন্ট বা দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বয়সসীমা

CPLধারীদের বয়স আবেদন জমা দেওয়ার শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। সামরিক পাইলটদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। তবে কোম্পানির প্রয়োজন অনুযায়ী বয়সসীমা শিথিল করা হতে পারে।

নিয়োগপ্রাপ্তদের বেস স্টেশন হবে ঢাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এয়ার অ্যাস্ট্রার ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৬।

  • এয়ার অ্যাস্ট্রা
  • এয়ারলাইন্স
  • সর্বশেষ