প্রথমবার আকাশপথে যাত্রা, শিশু যাত্রী আহিলকে সম্মাননা দিল ইউএস-বাংলা এয়ারলাইন্স
প্রথমবার আকাশপথে ভ্রমণের স্মরণীয় মুহূর্তকে বিশেষভাবে উদযাপন করতে শিশু যাত্রী আহিলকে ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেট প্রদান করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়, জীবনের প্রতিটি বড় অভিযাত্রার সূচনা হয় প্রথম যাত্রা দিয়ে। সেই বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে তারা আনন্দিত। আহিলের প্রথম বিমান ভ্রমণকে স্মরণীয় করে তুলতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স আহিলের জন্য শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছে, এটি তার জীবনের অসংখ্য আনন্দময় ভ্রমণ, নতুন অভিজ্ঞতা ও সুন্দর স্মৃতির সূচনা হবে। পাশাপাশি ভবিষ্যতেও তাকে তাদের ফ্লাইটে স্বাগত জানানোর প্রত্যাশার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
