ইউএস-বাংলা এয়ারলাইন্স ও মেঘনা ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৯ ঘন্টা আগে

যাত্রীদের জন্য বিমান ভ্রমণ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং মেঘনা ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় মেঘনা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে টিকিট বুকিংয়ে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে মার্কেটিং ও সেলস বিভাগের প্রধান মি. এম. শফিকুল ইসলাম এবং মেঘনা ব্যাংকের পক্ষ থেকে রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মি. সামিউল কবির উপস্থিত ছিলেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিমান ভ্রমণ আরও সাশ্রয়ী হবে। একই সঙ্গে ব্যাংকিং সেবা ও এয়ারলাইন্স সেবার সমন্বয়ে গ্রাহক সুবিধা বৃদ্ধি পাবে।

চুক্তি অনুযায়ী, মেঘনা ব্যাংকের নির্দিষ্ট কার্ড ব্যবহার করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের টিকিট ক্রয়ে যাত্রীরা এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

 

  • travel based first digital media
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মেঘনা ব্যাংক