প্রথমবার থার্ড টার্মিনালের বোর্ডিং ব্রিজ ব্যবহার করলো বিমান

লেখক: Md. Shahanur Rahman Mukut
প্রকাশ: ৭ মাস আগে

আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ৩-এ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী সংস্থার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার প্রথমবারের মতো টার্মিনাল টির প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ (পিবিবি) এবং ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (ভিডিজিএস) ব্যবহার করে।

ক্যাপ্টেন ইশতিয়াক হোসেনের নেতৃত্বে ফ্লাইটটি পরিচালিত হয়, যেখানে ফার্স্ট অফিসার তাহসিন সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের(বেবিচক) অপারেশনস অ্যান্ড প্ল্যানিংয়ের সদস্য এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট স্কোয়াড্রন লিডার মাসুদ ও এএসএম কার্গো অ্যান্ড র্যাম্প কন্ট্রোল স্কোয়াড্রন লিডার বরকত।

নতুন টার্মিনালের অপারেশনাল প্রস্তুতি ও আধুনিক যাত্রীসেবার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • থার্ড টার্মিনাল
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স