পর্যটনপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ ভাড়ার অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ অফারের আওতায় ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রীরা মাত্র ৫,১৪৯ টাকা থেকে বিমান টিকিট ক্রয়ের সুযোগ পাবেন।
এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ১৩ জুন ২০২৬ তারিখে ভ্রমণের জন্য নির্ধারিত বিএস-১৫৭ ও বিএস-১৫৯ ফ্লাইটে এই বিশেষ ভাড়া প্রযোজ্য হবে। সীমিত সংখ্যক আসনের জন্য অফারটি কার্যকর থাকবে এবং আসন প্রাপ্যতা সাপেক্ষে বুকিং নিশ্চিত করা হবে।
আগ্রহী যাত্রীরা তাদের পছন্দের ট্রাভেল এজেন্ট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মোবাইল অ্যাপ অথবা সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য যাত্রীরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ১৩৬০৫ অথবা +৮৮ ০১৭৭৭-৭৭৭৮০০–৮০৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া reservation@usbair.com ই-মেইলেও যোগাযোগের সুযোগ রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, অফারটির ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি কার্যকর থাকবে।
