বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন Paul Righi, Boeing-এর ভাইস প্রেসিডেন্ট।
রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িংয়ের সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন চাহিদা পূরণে বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করে সরকার।
এ সময় Paul Righi বোয়িংয়ের ন্যারো-বডি উড়োজাহাজ, বিশেষ করে B737 সিরিজ লিজ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিমান বহর সম্প্রসারণের এই উদ্যোগ দেশের বেসামরিক বিমান পরিবহন খাতে নতুন গতি আনতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
