মধ্যপ্রাচ্য সংকটে এ পর্যন্ত বাতিলকৃত ফ্লাইট ৩৬১টি

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ১০ মার্চ ২০২৬ তারিখে (০০০০ LT পরবর্তী) আরও ২৬টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এতে করে এখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১টি।

প্রতিদিনের বাতিল ফ্লাইটের সংখ্যা অনুযায়ী—

২৮ ফেব্রুয়ারি: ২৩টি

১ মার্চ: ৪০টি

২ মার্চ: ৪৬টি

৩ মার্চ: ৩৯টি

৪ মার্চ: ২৮টি

৫ মার্চ: ৩৬টি

৬ মার্চ: ৩৪টি

৭ মার্চ: ২৮টি

৮ মার্চ: ২৮টি

৯ মার্চ: ৩৩টি

১০ মার্চ (০০০০ LT পরবর্তী) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—

কুয়েত এয়ারওয়েজ (KU): ২টি

এয়ার অ্যারাবিয়া (G9), শারজাহ: ৪টি

গালফ এয়ার (GF), বাহরাইন: ৪টি

কাতার এয়ারওয়েজ (QR): ৪টি

এমিরেটস (EK), সংযুক্ত আরব আমিরাত: ৪টি

জাজিরা এয়ারওয়েজ (J9), কুয়েত: ৪টি

ফ্লাইদুবাই (FZ), সংযুক্ত আরব আমিরাত: ৪টি

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা অনিশ্চিত থাকতে পারে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণসূচি সম্পর্কে হালনাগাদ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর