বিমানের ঢাকা থেকে মদিনা,জেদ্দাগামী বাতিল ফ্লাইট চলবে আজকে

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস গতকাল (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বাতিল হওয়া ঢাকা থেকে মদিনা ও জেদ্দাগামী দুটি ফ্লাইট আজ (১ মার্চ ২০২৬) পুনঃনির্ধারিত সময় অনুযায়ী পরিচালনার ঘোষণা দিয়েছে।

সংস্থার জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়েছে, ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট BG 337, যা গতকাল বাতিল করা হয়েছিল, তা আজ বিকাল ৪:০০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এছাড়া, ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট BG 335, যা গতকাল বাতিল হয়েছিল, সেটি আজ সন্ধ্যা ৭:০০টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

বিমান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল যাত্রীকে নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

  • ঢাকা-জেদ্দা
  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • মদিনাগামী