বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করতে যাচ্ছে ভারত সরকার। এখন থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও অ্যাক্টিভিটি যাচাই-বাছাই করা হবে। মূলত ভারত-বিরোধী মনোভাব পোষণকারীদের চিহ্নিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আগে বিচ্ছিন্নভাবে কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মনিটর করা হলেও, এখন থেকে এটি ‘নিয়ম’ হিসেবে চালু করতে যাচ্ছে ভারত। অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আদলে আবেদনকারীর গত কয়েক বছরের সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হবে। তবে এই নিয়ম মূলত ১৮ থেকে ৬০ বছর বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অপ্রাপ্তবয়স্ক ও প্রবীণ আবেদনকারীরা এ নিয়মের বাইরে থাকবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা যায়, গত দেড় বছরে বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাব বৃদ্ধির কারণেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক, প্রবীণ নাগরিক এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য যাতায়াতকারীরা এই যাচাই-বাছাইয়ের আওতার বাইরে থাকতে পারেন।
