বিদেশগামী শিক্ষার্থী ও ওমরাহ যাত্রীদের ফ্রি ব্যাগেজ সুবিধা দিচ্ছে নভোএয়ার

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ মাস আগে

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ওমরাহ যাত্রী এবং বিদেশে ভ্রমণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী যাত্রী এবং উচ্চশিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশে যাত্রা করা শিক্ষার্থীদের ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ৪০ কেজি পর্যন্ত ফ্রি চেক-ইন ব্যাগেজ সুবিধা দেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও তথ্য নভোএয়ারের হটলাইন- ১৩৬০৩ এ কল করে জানা যাবে। এছাড়াও নভোএয়ারের অফিসিয়াল ওয়েবসাইট https://www.flynovoair.com এ বিস্তারিত জানা যাবে।

  • travel based first digital media
  • নভোএয়ার
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া