স্বল্পমেয়াদি ভিসার শর্ত শিথিল চীনের

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ মাস আগে

ঢাকার চীনা দূতাবাস স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্তে শিথিলতা এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসার আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায়।

ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে এখন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

তবে চীনে প্রবেশের পর যাদের রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে তাদের ডি, জে, কিউ, এস, এক্স জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট প্রদান বাধ্যতামূলক থাকবে।

  • চীনা দূতাবাস
  • চীনা ভিসা
  • শর্ত শিথিল