২৫ ডিসেম্বর যানজটের আশঙ্কায় যাত্রীদের সতর্ক করল বিমান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ মাস আগে

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর গুলশান সড়ক ও পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরে পৌঁছানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • যানজট
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর