নতুন নির্বাহী পরিচালক পেলো শাহজালাল বিমানবন্দর

লেখক: Md Rahad Ali Sarker
প্রকাশ: ১ বছর আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। বর্তমান নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তার পূর্বের জায়গা বিমান বাহিনীতে ফিরে যাচ্ছেন।গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে, ২০২২ সালে ২৪ মার্চ ঢাকা বিমানবন্দরের দায়িত্ব পান মোহাম্মদ কামরুল ইসলাম।দায়িত্ব পাওয়ার পর থেকে বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন, ফ্যাসিলিটেশন প্রশিক্ষণ, ওয়েবসাইট, হটলাইন চালুর মতো যাত্রীবান্ধব নানা উদ্যোগ নেন তিনি। একই প্রজ্ঞাপনে বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট) এয়ার কমডোর মোহাম্মদ মনিরুল ইসলামকে বিমান বাহিনীতে যুক্ত করা হয়েছে।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স