আগুনে ক্ষতিগ্রস্তদের তিন দিনের ফ্লাইট চার্জ মওকুফ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আগামী তিন দিন অতিরিক্ত ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে সরকার।

রবিবার শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

উপদেষ্টা বলেন, বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে। এখানে কারও কোনো ব‍্যত্যয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যত ধরনের অভিযোগ রয়েছে, সব আমলে নিয়েই তদন্ত চলছে।

তিনি জানান, আগুন লাগার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরের ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আগামী তিন দিন অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে।

  • ফ্লাইট চার্জ মওকুফ
  • বিমানবন্দরে আগুন