সৌদি আরব, ওমান ও কাতারে গমনইচ্ছুক কর্মীরা দেশের বাইরে যাওয়ার আগে তাদের ভিসা যাচাই করতে পারবেন। ‘আমি প্রবাসী’ অ্যাপে নতুন চালু হওয়া এই সেবার মাধ্যমে ভিসা জালিয়াতির ঝুঁকি কমানোর আশা করা হচ্ছে।
রবিবার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এই সেবার মাধ্যমে প্রবাসে যেতে ইচ্ছুক কর্মীরা হেল্পলাইন ১৬৭৬৮-এ ফোন করে অথবা ‘আমি প্রবাসী’ অ্যাপ ব্যবহার করে ভিসার তথ্য যাচাই করতে পারবেন। সেবাটির মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যের কর্মীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা।
রবিবার(১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আমি প্রবাসী’ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এই সেবায় কর্মীরা হেল্পলাইনে ভিসা সম্পর্কিত তথ্য দেবেন, যা ‘আমি প্রবাসী’ টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলিয়ে যাচাই করবে। যাচাই শেষে ভিসার বৈধতা এসএমএসে জানিয়ে দেওয়া হবে। যদি কোনো তথ্য পাওয়া না যায়, তবে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে এসএমএস দেওয়া হবে।
ভিসা জালিয়াতির ঝুঁকি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।সংস্থাটি জানিয়েছে, এই সেবা নেওয়ার জন্য খুবই নামমাত্র ফি দিতে হবে। সৌদি আরব, ওমান ও কাতার বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের প্রধান গন্তব্য। নতুন এই উদ্যোগে
