যুক্তরাষ্ট্রে ভিসার আওতায় অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন বাংলাদেশিরা। এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হতে পারে।
এ বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে বহিষ্কার করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।
তাই যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা ও অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে চলার এবং অনুমোদিত সময়সীমার মধ্যে দেশ ত্যাগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা লঙ্ঘন ভবিষ্যতে দেশটিতে ভ্রমণ ও প্রবেশের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে।
