যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়ার সুযোগ শেষ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ ঘন্টা আগে

সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসার অপব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সতর্ক করেছে।

বুধবার সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কনস্যুলার কর্মকর্তার কাছে যদি যুক্তিসংগতভাবে মনে হয় যে কোনো আবেদনকারীর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া, তবে তার ভিসা আবেদন বাতিল করা হবে।

বিবৃতিতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় স্পষ্টভাবে জানানো হয় যে, শুধুমাত্র সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসার ব্যবহার অনুমোদিত নয়।

মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া যে কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পেয়ে থাকে। এই নিয়মকে কাজে লাগিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রবণতা বিশ্বজুড়ে বাড়ছে বলে মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে।

  • travel based first digital media
  • আমেরিকান ভিসা
  • বার্থ ট্যুরিজম
  • যুক্তরাষ্ট্র নাগরিকত্ব