থাইল্যান্ডে ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা বাতিলের সিদ্ধান্ত

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

বিদেশি পর্যটকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড। বর্তমানে বিশ্বের ৯৩ দেশের নাগরিকদের জন্য চালু থাকা ৬০ দিনের ভিসামুক্ত থাকার সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। নতুন নীতিমালা অনুযায়ী, ৩০ দিনের বেশি অবস্থান করতে চাইলে অনেক বিদেশি ভ্রমণকারীকে ভিসা নিতে হবে। নিরাপত্তা উদ্বেগ ও সাম্প্রতিক কিছু অপরাধমূলক ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যসহ ৯৩ দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত থাকার সময়সীমা কমিয়ে আনার পরিকল্পনা করছে থাইল্যান্ড। ফলে ৩০ দিনের বেশি দেশটিতে অবস্থান করতে চাইলে বহু বিদেশিকেই আগাম ভিসার আবেদন করতে হবে।

কোভিড-পরবর্তী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ২০২৪ সালের জুলাইয়ে বিশ্বের ৯৩ দেশের পর্যটকদের জন্য সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত ভিসামুক্ত ভ্রমণের সুবিধা চালু করেছিল থাইল্যান্ড সরকার। তবে মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত বৈঠকে সেই সুবিধা বাতিলের পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়েছ

  • travel based first digital media
  • থাইল্যান্ড ভিসা
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া