রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ মালয়েশিয়ার মাইভিসা পোর্টাল

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মালয়েশিয়ার সরকারি ভিসা আবেদন প্ল্যাটফর্ম MyVISA সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সিস্টেম রক্ষণাবেক্ষণ ও স্থিতিশীলকরণ কাজের অংশ হিসেবে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটটি অফলাইনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অধীন MyVISA–এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, malaysiavisa.imi.gov.my ঠিকানায় থাকা ভিসা পোর্টালটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে না। এই সময়ের মধ্যে সব ধরনের ভিসা আবেদন গ্রহণ ও অনুমোদন কার্যক্রম স্থগিত থাকবে।

কর্তৃপক্ষ জানায়, কারিগরি কাজ শেষ হলে ভিসা সেবা পুনরায় চালু করা হবে এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে, জরুরি সহায়তার প্রয়োজন হলে আবেদনকারীদের VLN-helpdesk@tridimas.com.my ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, MyVISA বিদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ার ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণের প্রধান অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়।

  • #travel_based_1st_digital_media
  • চেক ইন
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মাইভিসা
  • মালয়েশিয়া