ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিদের কাজ করার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই সতর্কবার্তা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বি–১/বি–২ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রমে অংশ নেওয়া গেলেও সেখানে চাকরি করা বা পারিশ্রমিক গ্রহণের অনুমতি নেই। ভিসাধারীরা চুক্তি সংক্রান্ত আলোচনা, দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে অংশ নিতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করা বা অর্থের বিনিময়ে সেবা দেওয়া এই ভিসার শর্তের পরিপন্থী।
