দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ‘ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগের সময় আগামীকাল সোমবার (০৫ জানুয়ারি) শেষ হতে যাচ্ছে। এ পদে নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে কর্তৃপক্ষ।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। উচ্চতার ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি (১৬০ সেমি) এবং ইংরেজি ভাষায় চমৎকার দক্ষতা থাকা বাধ্যতামূলক।
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান): ন্যূনতম জিপিএ ৪.৫ (সর্বমোট) এবং ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ও লেভেল ও এ লেভেল: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ন্যূনতম ‘B’ গ্রেড থাকতে হবে। তবে জিইডি (GED) গ্রহণযোগ্য নয়।
কর্মজীবন ও বেতন কাঠামো
সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর প্রার্থীদের ধাপে ধাপে পদোন্নতি ও আকর্ষণীয় বেতন কাঠামো প্রদান করা হবে।
এয়ারক্রাফট মেকানিক: প্রশিক্ষণ শেষে শুরুতে মাসিক বেতন ৩৫,০০০ টাকা।
বেসিক লাইসেন্স হোল্ডার: সব মডিউল শেষ করে লাইসেন্স পাওয়ার পর বেতন ১,১০,০০০ টাকা।
টাইপ রেটেড ইঞ্জিনিয়ার (TRE): ২,০০,০০০ টাকা মাসিক বেতন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ক্যারিয়ার লিংকের-https://usbair.com/career/aircraft-maintenance-engineer/trainee-aircraft-maintenance-engineer-TAME মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। প্রয়োজনে ০১৭৭৭৭০৭৫৪২ বা ০১৭৭৭৭০৭৬৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
