‘এয়ারলাইন্স পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল টার্কিশ এয়ারলাইন্স

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ ঘন্টা আগে

আন্তর্জাতিক বিমান সংস্থাসমূহের অন্যতম শীর্ষ ব্র্যান্ড টার্কিশ এয়ারলাইন্স ‘দ্য গলফ হাউজ গলফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘এয়ারলাইন্স পার্টনার অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই গৌরবের কথা জানান টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে।

পোস্টে তিনি বলেন, “দ্য গলফ হাউজ গলফ অ্যাওয়ার্ডস ২০২৬-এ টার্কিশ এয়ারলাইন্সকে ‘এয়ারলাইন্স পার্টনার অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পেতে দেখে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।”

উল্লেখ্য, টার্কিশ এয়ারলাইন্স বৈশ্বিক বিমান চলাচল খাতের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গলফ টুর্নামেন্ট আয়োজন ও বিভিন্ন ক্রীড়া উদ্যোগের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত।

  • travel based first digital media
  • টার্কিশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া