ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।চলমান হজ অপারেশনস, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে আগামী ১ জুলাই ২০২৫ হতে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করছে সংস্থাটি।

এছাড়াও বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে,উপর্যুক্ত গন্তব্যের যেসকল যাত্রী ইতোমধ্যে ১জুলাই ২০২৫ পরবর্তী ফ্লাইটসমূহের ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট ক্রয় করেছেন, তাদের চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন।
এজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস্ অফিস/কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সাথে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
