তিনটি টিকেট নিলে একটি ফ্রি অফার ফিটস এয়ারের

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইনস ‘ফিটস এয়ার’ যাত্রীদের জন্য একটি বিশেষ অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় নির্দিষ্ট রুটে তিনটি টিকিট ক্রয় করলে চতুর্থ যাত্রী বিনা মূল্যে ভ্রমণ করতে পারবেন।

অফারটি শুধুমাত্র ঢাকা–কলম্বো, কলম্বো–মালে, মালে–ঢাকা, কলম্বো–দুবাই, মালে–কলম্বো, ঢাকা–মালে এবং দুবাই–কলম্বো রুটে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এই অফারটি পেতে হলে যাত্রীদের চলতি বছরের ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে। অফারের আওতায় ভ্রমণ করা যাবে ১৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত।

ফিটস এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা এয়ারলাইনসটির অফিসিয়াল ওয়েবসাইটে তিনটি টিকিট বুকিং করতে পারবেন। অতিরিক্ত বিনামূল্যের টিকিটটি ফিটস এয়ারের কল সেন্টারের মাধ্যমে ইস্যু করা হবে এবং এটি অবশ্যই পরিশোধিত টিকিটগুলোর সঙ্গে একসঙ্গে ব্যবহার করতে হবে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য সব ধরনের ট্যাক্স ও চার্জ যাত্রীকেই পরিশোধ করতে হবে।

এয়ারলাইনসটি আরও জানিয়েছে, ফ্রি টিকিটের ক্ষেত্রে কোনো ব্যাগেজ অ্যালাউয়েন্স প্রযোজ্য হবে না এবং এই টিকিট রিফান্ড বা পরিবর্তনের সুযোগ নেই। পাশাপাশি, এই সুবিধা শিশু বা ইনফ্যান্ট টিকিটের জন্য কার্যকর নয় এবং সম্পূর্ণভাবে আসনপ্রাপ্যতার ওপর নির্ভরশীল। এছাড়া অফারটি অন্য কোনো অফার বা ছাড়ের সঙ্গে একযোগে ব্যবহার করা যাবে না।

  • travel based first digital media
  • ফিটস এয়ার
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া