আজ বিকেল ৪টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম(রিতা) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। তিনি ভিভিআইপি এবং অভ্যন্তরীণ টার্মিনাল সরেজমিনে পর্যবেক্ষণ করে বিমানবন্দরের সার্বিক কার্যক্রমের ওপর নিবিড় নজর দেন।
পরিদর্শনের সময় মন্ত্রী যাত্রীসেবার মান উন্নয়ন এবং যাত্রী হয়রানি রোধে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
