মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধে ঢাকায় ৭৯৭ ফ্লাইট বাতিল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে একের পর এক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা কয়েক সপ্তাহ ধরে ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত রয়েছে এবং ২৭ মার্চ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭টিতে।

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এসব দেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ থাকায় ঢাকার আন্তর্জাতিক ফ্লাইটগুলো একের পর এক বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

শুক্রবার (২৭ মার্চ) সময়ে আরও ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি।

  • travel based first digital media
  • ফ্লাইট বাতিল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মধ্যপ্রাচ্য সংকট
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর