অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম লিটারে ২৮ টাকা বাড়ল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

আগস্ট মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বেড়ে ১৫৯ টাকা ৫২ পয়সা হয়েছে। এতে প্রতি লিটারে জেট ফুয়েলের দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।

আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
  • জেট ফুয়েল
  • দাম বৃদ্ধি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া