তিব্বত ও চীনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ দিচ্ছে বেঙ্গল ভিস্তা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ দিন আগে

তিব্বতের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ নিয়ে পর্যটকদের জন্য গ্রুপ ট্যুর আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশীয় ট্রাভেল এজেন্ট বেঙ্গল ভিস্তা। এ ভ্রমণে ট্রেকিং ছাড়াই মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প দেখার পাশাপাশি তিব্বতের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।

বেঙ্গল ভিস্তার ফেসবুক পোস্টে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির পরবর্তী গ্রুপ ট্যুরে ভ্রমণকারীরা দেখতে পাবেন তিব্বতের বৃহত্তম নীলাভ জলরাশির ইয়ামদ্রক লেক, ঐতিহাসিক পোতালা প্যালেস ও জোখাং টেম্পল। এ ছাড়া তিব্বতের রাজধানী লাসার ঐতিহাসিক স্থাপনা এবং চীনের কুনমিংয়ের বিখ্যাত স্টোন ফরেস্টও ভ্রমণসূচিতে রয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ট্যুরের অন্যতম আকর্ষণ হবে ট্রেকিং ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প দেখার সুযোগ। পাশাপাশি তিব্বতের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে পারবেন পর্যটকেরা।

ট্যুরের বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৪-২৪৮০৪৮ এবং ০১৭২৯-৪১২৩৬৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • travel based first digital media
  • তিব্বত
  • বেঙ্গল ভিস্তা ট্যুরস
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া