বছরের সবচেয়ে বড় ট্রাভেল সেল ‘১১.১১ ক্যাম্পেইন’ নিয়ে এসেছে অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ। আগামী ১১ নভেম্বর ২৪ ঘণ্টার এই বিশেষ আয়োজনে ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট, হোটেল বুকিং, হলিডে প্যাকেজ এবং ভিসা প্রসেসিংয়ে থাকছে বিভিন্ন ছাড় ও বিশেষ অফার।
ক্যাম্পেইনটি ১১ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে শুরু হয়ে একই দিন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। অর্থাৎ, অফারগুলো উপভোগ করতে ভ্রমণপ্রেমীদের হাতে থাকবে মাত্র ২৪ ঘণ্টা।
ফার্স্টট্রিপের ১১.১১ ট্রাভেল সেলে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট বুকিংয়ে ২০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ে ১৭ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এ ছাড়া হোটেল বুকিংয়ে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, নির্দিষ্ট আন্তর্জাতিক হলিডে প্যাকেজে ৫ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ভিসা প্রসেসিং ফিতে ৬০ শতাংশ ছাড়ের সুযোগ থাকছে। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও সারপ্রাইজ উপহার জেতার সুযোগ।
ফার্স্টট্রিপ জানিয়েছে, ভ্রমণ পরিকল্পনা ও বুকিং প্রক্রিয়াকে সহজ করতে একই প্ল্যাটফর্মে ফ্লাইট ও হোটেল বুকিংয়ের পাশাপাশি হলিডে প্যাকেজসহ বিভিন্ন ট্রাভেল সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ইএমআই, স্বয়ংক্রিয় রিফান্ড ও টিকিট পুনরায় ইস্যুর সুবিধাও রয়েছে। এ ছাড়া গ্রাহকদের সহায়তায় ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট চালু রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গপ্রতিষ্ঠান ফার্স্টট্রিপের লক্ষ্য, ভ্রমণকে আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ১১.১১ ক্যাম্পেইনের বিশেষ ছাড় ভ্রমণপ্রেমীদের দেশ-বিদেশে ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।
ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য ও অফার সম্পর্কে জানতে ফার্স্টট্রিপের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ অনুসরণ করা যাবে। এ ছাড়া www.firsttrip.com ওয়েবসাইট অথবা ফার্স্টট্রিপ অ্যাপের মাধ্যমে বুকিং দেওয়া যাবে। অফারগুলো শুধু ১১ নভেম্বরের জন্য প্রযোজ্য।
