দেশের ট্রাভেল বাজারে তিন বছর পূর্ণ করল গো প্লেন

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

বাংলাদেশের ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর গো প্লেন প্রাইভেট লিমিটেড। দেশে কার্যক্রমের তিন বছর পূর্ণ করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য বিভিন্ন ধরনের ভ্রমণসেবা দিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে।

GoPlane জানিয়েছে, নির্ভরযোগ্য ও গ্রাহককেন্দ্রিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক বিমান টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, বিশ্বের বিভিন্ন গন্তব্যে হোটেল রিজার্ভেশন এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড ট্যুর প্যাকেজ।

এ ছাড়া করপোরেট ভ্রমণ, গ্রুপ ও পারিবারিক ট্যুর, হানিমুন প্যাকেজ এবং বিমানবন্দর ট্রান্সফার সেবাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে হজ ও ওমরাহ প্যাকেজও পরিচালনা করছে গো প্লেন।

প্রতিষ্ঠানটি বলছে, গত তিন বছরে সেবার মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত সহায়তাকে ব্যবসার মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্লাইট ও হোটেল বুকিং থেকে শুরু করে ট্যুর আয়োজনসহ ভ্রমণের বিভিন্ন ধাপ সহজ করতে অভিজ্ঞ একটি দল কাজ করছে।

GoPlane-এর তিন বছর পূর্তির এ মাইলফল্য এমন সময়ে এলো, যখন বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন খাতে গ্রাহকদের মধ্যে এক জায়গা থেকে সমন্বিত ভ্রমণসেবা নেওয়ার প্রবণতা বাড়ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী দিনে সেবার পরিধি আরও বাড়ানোর পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ট্রাভেল পার্টনার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় GoPlane।

  • travel based first digital media
  • গো প্লেন
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া