বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে চার দফা নির্দেশনা

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

বিমান টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি ও প্রতারণা রোধের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথের যাত্রী এবং ট্রাভেল এজেন্সির মালিকদের জন্য চারটি নির্দেশনা জারি করেছে।

গতকাল বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমস্ত এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনাগুলোতে উল্লেখ করা হয়েছে—

১. এয়ার টিকিটের গায়ে বিক্রয়মূল্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
২. ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে।
৩. যাত্রী সাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না।
৪. কোনও ট্রাভেল এজেন্সির সাথে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

  • ট্রাভেল এজেন্সি
  • বিমান টিকিটের মূল্য