মাত্র ৯২৫ টাকায় চট্টগ্রাম ফ্লাইট, নতুন অফার নভোএয়ারের

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার চট্টগ্রাম রুটে বিশেষ ভাড়া ঘোষণা করেছে। আগামী ৭ জুন ২০২৬ থেকে যাত্রীরা একমুখী ভাড়া মাত্র ৯২৫ টাকা থেকে টিকিট কিনতে পারবেন।

এছাড়া ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে নভোএয়ার ৬ মাসের ০% ইএমআই সুবিধা চালু করেছে, যার মাধ্যমে যাত্রীরা অতিরিক্ত সুদ ছাড়াই কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা এখনই তাদের আসন বুকিং করতে পারবেন। টিকিট বুকিংয়ের জন্য ভিজিট করতে হবে flynovoair.com অথবা কল করতে হবে ১৩৬০৩ নম্বরে।

এই বিশেষ অফারের মাধ্যমে চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

  • এয়ারলাইন্স
  • ঢাকা-চট্টগ্রাম
  • নভোএয়ার
  • বিমান টিকেট
  • সর্বশেষ