কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সমুদ্রে ভাসমান রানওয়েতে বিমান ওঠানামার জন্য নির্মিত স্থাপনা উচ্ছেদের সুপারিশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পাশাপাশি স্থাপনা নির্মাণের ফলে নৌ-চ্যানেলের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের জন্য একটি পূর্ণাঙ্গ কারিগরি সমীক্ষা পরিচালনার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) কর্নেল (অব.) আইফুর আহমেদ মোস্তফা স্বাক্ষরিত এই সুপারিশ সম্বলিত একটি চিঠি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠির বিষয়বস্তু অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর তারিখে গঠিত একটি কমিটি কর্তৃক উত্থাপিত সুপারিশগুলো নৌ-পরিবহন মন্ত্রণালয়কে অবহিত করেছে।
