১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ করলো বাংলাদেশ পর্যটন করপোরেশন

লেখক: Ashik
প্রকাশ: ১ বছর আগে
সোনারগাঁও হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, সিগ্যাল হোটেল লিমিটেড

সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। নিজেরাই নিজেদের হোটেলকে ফাইভ স্টার বা পাঁচ তারকা হোটেল বলে দাবি করে থাকেন অনেক হোটেল মালিক। বিভিন্ন সময়ে ঢাকা শহর ও সারাদেশের বিভিন্ন হোটেল এভাবে পাঁচ তারকা বলে প্রচারনা করেন।

মাঝে মাঝে ‘ফাইভ স্টার সমমানের সেবা’ শব্দেরও ব্যবহার দেখা যায়। এ নিয়ে গ্রাহকদের বিভ্রান্তি এড়াতে জনসাধারণের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশন এই ১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ করেছে ।

হোটেলগুলো হলোঃ

১. সোনারগাঁও হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (১০৭ নং কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।

২. ইন্টারকন্টিনেন্টাল ঢাকা (১ নং মিন্টু রোড, ঢাকা-১০০)।

৩. রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল (এয়ারপোর্ট রোড, জোয়ারসাহারা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা)।

৪. ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (দ্য ওয়েস্টিন ঢাকা- প্লট নং ০১, সি ডব্লিউ এন, বি, রাস্তা-৪৫, গুলশান-২, ঢাকা)।

৫. হোটেল সারিনা লিমিটেড (হাউজ নং ২৭, রোড নং ১৭, বনানী বা/এ, ঢাকা-১২১৩)।

৬. ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট (এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯)।

৭. লা মেরিডিয়ান ঢাকা (৭৯/এ বাণিজ্যিক এলাকা, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯)।

৮. রেনেসান্স হোটেলস (প্লট নং-৩, ব্লক সিইএস-এফ, ৭৮ নং গুলশান এভিনিউ, ঢাকা)

৯. সিগ্যাল হোটেল লিমিটেড (হোটেল-মোটেল জোন, কক্সবাজার বিচ, কক্সবাজার)।

১০. ওশান প্যারাডাইস লিমিটেড (প্লট নং ২৮ ও ২৯, কলাতলী রোড, কক্সবাজার)।

১১. সায়মন বিচ রিসোর্ট লিমিটেড (মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার)।

১২. রেডিসন ব্লু বে ভিউ (এস এস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম)।

১৩. রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (জালিয়া পালং, ইনানী, উখিয়া, কক্সবাজার)।

১৪. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ (রাধানগর, বালিশীর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার)।

১৫. মম ইন লিমিটেড (নওদাপাড়া রংপুর রোড, বগুড়া)।

১৬. হোটেল জাবীর প্যারাডাইস লিমিটেড (১২৫৬, এম এম আলী রোড, যশোর-৭৪০০)।

১৭. দি প্যালেস লাক্সারি রিসোর্ট (পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ)।

  • -পাঁচ তারকা হোটেল
  • 5 Star Hotels in Bangladesh