মধ্যপ্রাচ্য সংকটে বৃহস্পতিবার ২৮ ফ্লাইট বাতিল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় গত কয়েকদিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ও এমিরেটস এয়ারলাইনসের ৪টি, কুয়েত এয়ারলাইন্সের ৪টি, জাজিরার ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, গালফ এয়ার, ফ্লাইদুবাইয়ে ২ টি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।

  • travel based first digital media
  • ফ্লাইট বাতিল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মধ্যপ্রাচ্য সংকট
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর