ফেব্রুয়ারিতে দুই দিনের ফ্লাইট বাতিল এয়ার চায়নার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

চীনের বেইজিং–ঢাকা রুটে আগামী ফেব্রুয়ারিতে দুই দিনের ফ্লাইট বাতিল করেছে এয়ার চায়না। বাতিল হওয়া ফ্লাইট দুটি হলো ১৭ ও ১৯ ফেব্রুয়ারি।

সোমবার এক বার্তায় এয়ার চায়না জানায়, অপারেশনাল কারণে ফেব্রুয়ারিতে তাদের দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ফ্লাইট বাতিলের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এয়ার চায়না জানায়, ফ্লাইট বাতিলের ফলে ওই দুই দিনে বেইজিং থেকে ঢাকা অভিমুখী কোনো ফ্লাইট পরিচালিত হবে না। একই কারণে ঢাকা থেকে বেইজিংগামী প্রত্যাবর্তন ফ্লাইটও বাতিল থাকবে।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের টিকিট পুনরায় বুকিং, টিকিটের মূল্য ফেরত কিংবা অন্যান্য সহায়তার জন্য নিজ নিজ ট্রাভেল এজেন্সি অথবা এয়ার চায়নার কাস্টমার সাপোর্টে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

  • #airchina #flightcancelled #checkin #february