ভুমিকম্পে খসে পড়েছে শাহজালাল বিমানবন্দরের সিলিং প্যানেল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ মাস আগে

ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। বহির্গমন এলাকার গেট ৪ ও ৫-এর সংযোগ স্থানে ফাটল দেখা গিয়েছে এবং কিছু সিলিং প্যানেলও খসে পড়েছে।

ভূমিকম্পের সময় শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। সিলিংয়ের খসে যাওয়া অংশের কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাত ক্ষতিগ্রস্ত স্থানটি ঘিরে ফেলে এবং যাত্রী চলাচল সাময়িকভাবে সীমিত করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপারচার ড্রাইভওয়েতে কিছু সিলিং প্লাস্টার খসে পড়লেও অ্যাপ্রোন ও টার্মিনালের অভ্যন্তরে কোনো ক্ষতি হয়নি। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • ভূমিকম্প
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর