চেক ইন@সম্পাদিত
দেশের ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’ আয়োজন করেছে ‘চেক ইন ট্রাভেল ভিডিও কনটেস্ট ২০২৫’। ভ্রমণের পেছনে লুকিয়ে থাকা অজানা গল্প সবার সামনে তুলে ধরার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করছে ‘চেক ইন’। ‘
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ঢাকা–কক্সবাজার–ঢাকা এবং ঢাকা–সিলেট–ঢাকা বিমান টিকেট।
আগ্রহী প্রতিযোগীরা ট্যুরিজম ডেস্টিনেশন, ন্যাচার অ্যান্ড ল্যান্ডস্কেপ, হেরিটেজ, রিলিজিয়াস টুরিজম, ফেস্টিভ্যাল এবং অ্যাভিয়েশন—এই ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে তাদের ভিডিও জমা দিতে পারবেন। ভিডিও জমাদানের ক্ষেত্রে প্রতিযোগীদের কিছু নিয়মাবলি অনুসরণ করতে হবে। প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য হতে হবে ১ থেকে ৫ মিনিটের মধ্যে। ভিডিওতে অন-ক্যামেরা উপস্থাপনা, ভয়েসওভার ও গ্রাফিক্স ব্যবহার করা যাবে, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ক্ষেত্রে তা অবশ্যই কপিরাইট-ফ্রি হতে হবে।
অংশগ্রহণকারীরা প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩টি করে ভিডিও জমা দিতে পারবেন।
ভিডিওগুলো গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংক checkinbd@gmail.com ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। ইমেইলে ভিডিওর টাইটেল (সর্বোচ্চ ১০ শব্দ), নির্ধারিত ক্যাটাগরি, অংশগ্রহণকারীর নাম ও মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।
বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের পাঠানো ভিডিওগুলো প্রাথমিক বাছাই শেষে চেক ইন-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। চূড়ান্ত বিজয়ী নির্বাচনে জুরি বোর্ডের মূল্যায়নে থাকবে ৬০ নম্বর এবং বাকি ৪০ নম্বর নির্ভর করবে দর্শক প্রতিক্রিয়ার (লাইক, কমেন্ট ও শেয়ার) ওপর।
তরুণ প্রজন্মের সৃজনশীল ভ্রমণ কন্টেন্ট তুলে ধরার উদ্দেশ্য আয়োজিত এই প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।
