ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’ আয়োজিত ট্রাভেল ভিডিও কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টে এই আয়োজনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ‘ভিজ্যুয়াল স্টোরিটেলিং’-এর ওপর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন স্টার নিউজের স্টাফ করেসপন্ডেন্ট নাঈম আবির।
চেক ইন ট্রাভেল ভিডিও কনটেস্ট ২০২৫-এ প্রথম পুরস্কার পেয়েছে আসিফ আহমাদ উদয়-এর ‘পুরান ঢাকার রূপ ও রস, একটি সংস্কৃতির যাত্রা’ ভিডিওটি পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট। দ্বিতীয় হয়েছেন জায়েদ আরমান। ‘সবুজে মোড়া এই দেশ, এটাই আমার বাংলাদেশ’ শীর্ষক ভিডিও থেকে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট। এছাড়া ‘বিউটিফুল বাংলাদেশ’ ভিডিওর জন্য তৃতীয় স্থান অর্জনকারী মাহাত হাসান পেয়েছেন ঢাকা-সিলেট-ঢাকা বিমান টিকেট।
শীর্ষ তিন বিজয়ী ছাড়াও প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া আরও সাতজন ফাইনালিস্টকে পুরস্কৃত করা হয়। ফাইনালিস্টরা কক্সবাজারের ‘ছুটি রিসোর্ট’-এ ২ দিন ১ রাত ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ‘চেক ইন ট্রাভেল ভিডিও কনটেস্ট’-এর আহ্বায়ক তৌফিকুল ইসলাম আশিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম, ক্যাপ্টেন আব্দুল্লাহ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. জিয়াউল হক হাওলাদার, আল মক্কা ট্রাভেলসের স্বত্বাধিকারী খোরশেদ আলম এবং ছুটি রিসোর্ট কক্সবাজারের মিডিয়া উপদেষ্টা ও অভিনেতা আরমান পারভেজ মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সৌদি টুরিজম অথরিটির হেড অব ট্রেড মুহাম্মদ আমির হক, টোয়াবের মিডিয়া ডিরেক্টর মো. ইউনুস, জব ওয়ে’র স্বত্বাধিকারী সোহেল রানা, ইউনাইটেড এভিয়েশন কলেজের নির্বাহী পরিচালক মো. আলী ও ম্যাক্রো কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম।
প্রতিযোগিতার ট্রাভেল পার্টনার হিসেবে ছিল ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স’, ট্যুর পার্টনার ‘আল মক্কা ট্রাভেলস’ এবং হসপিটালিটি পার্টনার ‘ছুটি রিসোর্ট কক্সবাজার’।
