বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা জোরদারে সিএফআর প্রশিক্ষণ সম্পন্ন

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

সিভিল এভিয়েশন একাডেমিতে ৯০ দিনব্যাপী ক্র্যাশ ফায়ার অ্যান্ড রেস্কিউ (সিএফআর) বেসিক কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফায়ার ফাইটিং বিষয়ক এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা জোরদার সম্ভাব্য বিমান দুর্ঘটনা মোকাবেলায় দক্ষ জনবল গড়ে তোলা। কোর্সে অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) এর নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিমান চলাচলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিমান দুর্ঘটনা মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের সকল বিমানবন্দরে অগ্নি সুরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলেই এ প্রশিক্ষণের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

  • অগ্নি নিরাপত্তা
  • বিমানবন্দর
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ