সিভিল এভিয়েশন একাডেমিতে ‘Training Competency Development Framework’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এ সেমিনারে আধুনিক বিমান চলাচল ব্যবস্থায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিমান চলাচল খাতে নিরাপত্তা, সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করতে প্রশিক্ষিত ও দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কাঠামো অনুসরণ করে সক্ষমতা উন্নয়ন করা গেলে এ খাত আরও শক্তিশালী হবে।
সেমিনারে লিড প্রেজেন্টার হিসেবে বক্তব্য দেন আইকাও ইনস্ট্রাক্টর ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি তার উপস্থাপনায় আইকাও গ্লোবাল এভিয়েশন ট্রেনিং এবং ট্রেইনার প্লাস প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন একাডেমি এবং সংশ্লিষ্ট খাতের কর্মকর্তা ও প্রশিক্ষণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
