সিভিল এভিয়েশন একাডেমিতে সপ্তাহব্যাপী বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্স সম্পন্ন

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

সিভিল এভিয়েশন একাডেমিতে প্রথমবারের মত ৫ দিনব্যাপী বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্স শেষ হয়েছে। অনুষ্ঠিত কোর্সটির মডিউল কন্টেন্ট আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO) এর মান অনুসারে প্রণয়ন করা হয়েছিলো।

অনুষ্ঠিত কোর্সটিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্স কাজের সাথে সংশ্লিষ্ট ১৫ জন অপারেটরকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। কোর্সটিতে অংশগ্রহণ করার মাধ্যমে বোর্ডিং ব্রিজ অপারেটরগণ প্রথমবারের মত বোর্ডিং ব্রিজ অপারেশন কাজের জন্য সার্টিফিকেট পেয়েছে।

প্রশিক্ষণটি প্রদানের ফলে, এখন হতে বিমান বন্দরে বোর্ডিং ব্রিজ অপারেশন এর কাজ কেবল দক্ষ ও প্রশিক্ষিত জনবল দ্বারা নিরাপদে করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ অপারেশন কাজের সাথে সংশ্লিষ্ট সকল অপারেটরকে ক্রমান্বয়ে ৩টি ব্যাচে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

কোর্সটির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি। এছাড়াও, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেবিচক এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ জাকারিয়া হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী।

  • সিভিল এভিয়েশন একাডেমি